ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ মকিমউদ্দিন শপিং সেন্টারে দোকান ও ফ্ল্যাটসংক্রান্ত সমস্যা নিরসণে আহ্বায়ক কমিটি গঠন

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের হাজীগঞ্জ মকিমউদ্দিন শপিং সেন্টারের দোকান ও ফ্ল্যাটসংক্রান্ত সমস্যা নিরসনে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী রোববারের মধ্যে সব দোকান মালিক ও ভাড়াটিয়াকে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) হাজীগঞ্জ মতিন উদ্দিন শপিং সেন্টারের ফুড লাভার্স হলরুমে নতুন কমিটির উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন হাজীগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শাহাবুদ্দিন। সদস্য হিসেবে রয়েছেন কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, চেয়ারম্যান মো. মিজানুর রহমান ও রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম।

বৈঠকে জানানো হয়, মালিক ও ভাড়াটিয়াদের কাছ থেকে সংগ্রহ করা কাগজপত্র পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হবে।
এ সময় হাজীগঞ্জ মকিমউদ্দিন শপিং সেন্টারের দোকান মালিক ও ভাড়াটিয়ারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জ মকিমউদ্দিন শপিং সেন্টারে দোকান ও ফ্ল্যাটসংক্রান্ত সমস্যা নিরসণে আহ্বায়ক কমিটি গঠন

হাজীগঞ্জ মকিমউদ্দিন শপিং সেন্টারে দোকান ও ফ্ল্যাটসংক্রান্ত সমস্যা নিরসণে আহ্বায়ক কমিটি গঠন

আপডেট : ১১:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬