ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিএমএম আদালতে ফখরুল-আব্বাস

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:১৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • 156

ছবি-ত্রিনদী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানোর পর আদালতে তোলা হয়েছে।

শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে গোয়েন্দা পুলিশ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়।

নয়াপল্টনে গত ৮ ডিসেম্বর পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় নির্দেশদাতা হিসেবে এ দুই নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ বিষয়ে শুক্রবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গত ৮ তারিখের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

পরিবার ও দলের পক্ষ থেকে জানানো হয়, রাত ৩টার দিকে সাদা পোশাকের পুলিশ বিএনপির অন্যতম শীর্ষ এ দুই নেতাকে নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

সিএমএম আদালতে ফখরুল-আব্বাস

আপডেট : ০৫:১৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২