ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় জব্দ ২৯ বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • 149

ছবি-ত্রিনদী।

বিশেষ প্রতিনিধি॥

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির মাছের রেনু পোনা ধরার কাজে ব্যবহাকারী জব্দ ২৯টি বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে জব্দকৃত জালগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনি পুড়িয়ে ধ্বংস করা হয়। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি জানান, আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মেঘনা নদীতে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামের নেতৃত্বে কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় জেলেদের নৌকা থেকে ১৫ টি বেহুন্দি জাল জব্দ করে।

তিনি আরো জানান, এর আগে ২৬ ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত একই এলাকায় অভিযান পরিচালনা করে ১৪টি বেহুন্দি জাল এবং ১২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। দুই দিনের অভিযানের জালগুরো কোস্টগার্ড স্টেশনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, জাতীয় সম্পদ ইলিশ ও অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে শীত মৌসুমে রেনু পোনা যাতে জেলেরা আহরণ করতে না পারে সে জন্য মৎস্য বিভাগ কঠোর অবস্থান নিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

মেঘনায় জব্দ ২৯ বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

আপডেট : ১০:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২