ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় মানুষের পাশেই আছেন প্রধানমন্ত্রী : দীপু মনি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • 157

নিজস্ব প্রতিনিধি ॥

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পিতার স্বপ্ন পুরনে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারি কিংবা কোন দুর্যোগ সব সময় অসহায় মানুষের পাশেই তিনি আছেন। যারা অসুস্থ আছেন তাদেরকেও তিনি ভুলে যাননি এবং সহযোগিতা অব্যাহত রেখেছেন। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ নানাভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন তাদের। যেন দেশের কোন মানুষ কষ্টে না থাকে।

শুক্রবার (৩ মার্চ) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নয়ন করেছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করছেন এবং দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তবে সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।

এদিন ১৪০ জন রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা হারে ৭০ লাখ এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ৩৬ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ২ লাখ ৪১ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়াদ বদরুন্নাহার চৌধুরীসহ জেলা সমাজ সেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

অসহায় মানুষের পাশেই আছেন প্রধানমন্ত্রী : দীপু মনি

আপডেট : ০৭:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩