ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে

এস এম বাকের খন্দকার দলীয় মনোনয়নের আলোচনায় শীর্ষে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 42

শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আলোচনায় অভিজ্ঞ ও ত্যাগী নেতা এস এম বাকের খন্দকার।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এস এম বাকের খন্দকার। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক অবদানের কারণে ইউনিয়ন বিএনপিসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে আলোচনা বাড়ছে।

এস এম বাকের খন্দকার সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি, জেলা বিএনপির সদস্য এবং চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে একজন ত্যাগী ও অভিজ্ঞ বিএনপি নেতা হিসেবে বিবেচনা করা হয়। আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে এবং জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে শাহমাহমুদপুর ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবার মান আরও এগিয়ে যাবে।

ট্যাগস :
জনপ্রিয়

এস এম বাকের খন্দকার দলীয় মনোনয়নের আলোচনায় শীর্ষে

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে

এস এম বাকের খন্দকার দলীয় মনোনয়নের আলোচনায় শীর্ষে

আপডেট : ০২:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬