ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর বোর্ড গঠন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • 132

মোহাম্মদ হাবীব উল্যাহ্:

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির- ১ এর ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও সমিতির বোর্ড গঠন করা হয়েছে। সমিতি বোর্ডের সহ-সভাপতি নাসরীন সুলতানার সভাপতিত্বে বৃহস্পতিবার (১৯) সকাল থেকে দুপুর পর্যন্ত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভা এবং বিকালে সমিতির নব-গঠিত বোর্ড গঠন করা হয়।

এদিন বিকালে প্রধান অতিথি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালনের (পূর্বাঞ্চল) উপ-পরিচালক (কারিগরী) মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে চলতি বছরের (২০২৩) সমিতি বোর্ড গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন শেষে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (এমএস) ও নির্বাচন কমিশনের সদস্য প্রকাশ কুমার সাহা ফলাফল ঘোষণা করেন। এতে উপস্থিত সদস্যদের (পরিচালক) ভোটে সভাপতি পদে মো. নুরুন নবী, সহ-সভাপতি মো. খোরশেদ আলম, সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।

এ সময় নবগঠিত বোর্ডের সদস্য (এলাকা পরিচালক) মোহাম্মদ মাইন উদ্দিন মিয়াজী, মোহাম্মদ মাহবুব হাসান, মো. জসিম উদ্দিন মজুমদার, পারভীন আক্তার, ডিজিএম মো. বেলায়েত হোসেন, মো. ওমর আলী ও মোবারক হোসেন সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সমিতি চত্ত¡রে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর বোর্ড গঠন

আপডেট : ১০:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩