ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ৩২ ইভেন্টে শেখ কামাল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ‍শুরু হচ্ছে শিঘ্রই

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • 150

চাঁদপুরে জেলা পর্যায়ে ৩২টি ইভেন্ট নিয়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রোববার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে চাঁদপুর সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আমরা এর আগেও বিভিন্ন প্রতিযোগিতা বা টুর্নামেন্টে দেখেছি চাঁদপুর জেলা ভালো করেছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আর এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে সবার সহযোগিতা দরকার আছে। আমরা চাই শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিভাগীয় ও জাতীয় পর্যায়ে একটি ভালো স্থানে থাকুক। তাই উপজেলা ও জেলা পর্যায়ের খেলাগুলো যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

৩২ ইভেন্টের প্রতিযোগিতাগুলো যেন সুন্দরভাবে শেষ করা যায় এসব বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে জেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ। সভায় জেলা ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

চাঁদপুরে ৩২ ইভেন্টে শেখ কামাল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ‍শুরু হচ্ছে শিঘ্রই

আপডেট : ০৩:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩