ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তার পাশে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো নবজাতকের লাশ

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ১২১ Time View

ছবি-ত্রিনদী।

টিনের বেড়ায় ঝোলানো প্লাস্টিকের ব্যাগের ভিতর মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টা ৫৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের মিনার মসজিদ মাদ্রাসার মাঠের দেয়ালের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে মাঠের ভেতর কয়েকজন খেলতে যায়। এ সময় হঠাৎ করে একজন মাঠের কোনায় টিনের বেড়ার ভিতর থেকে বল আনতে গেলে পলিথিনে মোড়া কিছু একটা অদ্ভূত জিনিস দেখতে পেয়ে বাকিদের খবর দেয়। সঙ্গে সঙ্গে সবাই এসে দেখতে পায়, একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ পড়ে আছে। ওই সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ এসে নবজাতকের লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আমরা সকালের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর একটা কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে সেখান থেকে প্লাস্টিকের পলিথিনে মোড়ানো নবজাতকের একটি লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব পৌরসভা গড়াই আমার লক্ষ্য-পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাসান মিয়াজী

রাস্তার পাশে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো নবজাতকের লাশ

Update Time : ০৬:৪৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩