ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে আদম তমিজী গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • 143

আদম তমিজী হক। ছবি-ত্রিনদী

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

ডিবি গুলশান বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, শনিবার সন্ধ্যায় তমিজী হকের গুলশানের বাসায় যায় ‍ডিবির একটি টিম। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে তাকে গ্রেফতার দেখানো হবে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি।

জানা গেছে, আদম তমিজী হকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সার্চ ওয়ারেন্টও আছে।

গত ১৬ ও ১৭ নভেম্বর রাতে আদম তমিজী হকের গুলশান-২ এর ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসায় যান র‌্যাব সদস্যরা।

ডিবি জানায়, দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলা, প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্যসহ বেশকিছু অভিযোগ আছে আদম তমিজী হকের বিরুদ্ধে।

আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানায় একটি মামলা হয়। আনিছুর রহমান নাঈম নামে এক ব্যক্তি এ মামলা করেন; যা ১৫ নভেম্বর এজাহারভুক্ত হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, আদম তমিজী হক ইচ্ছাকৃতভাবে তার কম্পিউটার, মোবাইল ফোন ব্যবহার করে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এছাড়া তিনি সরকারবিরোধী বিভিন্ন ধরনের আপত্তিকর, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এতে জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

এছাড়া সাইরা সিদ্দিকী তানহার এক মামলায় ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত আদম তমিজী হকের বিরুদ্ধে একটি সার্চ ওয়ারেন্ট জারি করেছেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

অবশেষে আদম তমিজী গ্রেফতার

আপডেট : ০৯:৫৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩