ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পার্কিংয়ে থাকা পিকআপ চুরি করতে না পেরে আগুন দিলো দূর্বৃত্তরা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • 2

ছবি-সংগৃহিত।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের কাশিমপুর গ্রামে পার্কিং করা একটি পিকআপ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। তবে এই ঘটনায় হাজীগঞ্জ থানা পুলিশের কাছে কোন তথ্য নেই।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক সোহেল মিয়া এই তথ্য জানান। তিনি বলেন, সকালে স্থানীয় লোকজন তাকে জানালে ঘটনাস্থলে এসে এই পরিস্থিতি দেখেন। রাতে দুর্বৃত্তারা প্রথমে গাড়িটি চুরির চেষ্টা করে। পরে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে গাড়ির সামনের কেবিন, ইঞ্জিন, সামনের গ্লাস ও ভেতরের অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়। পেছনের বডির কিছু অংশ টিকে থাকলেও তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

ঘটনার বিবরণ জানানোর পর হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভুঁইয়া বলেন, গাড়ি পুড়ে যাওয়ার কোন ঘটনার তথ্য তিনি পাননি এবং কেউ থানায় অভিযোগ করেননি।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে পার্কিংয়ে থাকা পিকআপ চুরি করতে না পেরে আগুন দিলো দূর্বৃত্তরা

হাজীগঞ্জে পার্কিংয়ে থাকা পিকআপ চুরি করতে না পেরে আগুন দিলো দূর্বৃত্তরা

আপডেট : ১০:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬