ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ্ শহীদ সারোয়ারের কর্মীদের ওপর নৌকার সমর্থকদের হামলার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • 120

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ারের কর্মীদের ওপর নৌকার সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকালে ফুলপুর কোর্ট বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ৮ জন আহত হয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ঠাকুরবাখাই গ্রামে সাবেক সদর ইউপি চেয়ারম্যান মরহুম রিয়াজ উদ্দিন তালুকদারের জানাজায় অংশগ্রহণ করে কর্মী-সমর্থকসহ নৌকার প্রার্থী গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং পেছনে বিএনপির সদ্য বহিষ্কৃত ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ার ফিরছিলেন।

ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌর সদরের কোর্ট বিল্ডিং এলাকায় পৌঁছলে নৌকার সমর্থকরা ঈগল সমর্থকদের ওপর হামলা চালায়।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ গাড়ি থেকে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। হামলায় ঈগল সমর্থকদের ৮ জন আহত হন। তারা ফুলপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নৌকার সমর্থকরা জানান, তাদের গাড়িবহর আসার সময় ঈগল প্রতীকের মাইক প্রচারণায় ক্ষুব্ধ হয়ে এ ঘটনার সূত্রপাত হয়েছে।

এ ব্যাপারে শাহ্ শহীদ সারোয়ার জানান, প্রতিমন্ত্রী শরীফ আহমেদের উপস্থিতিতে এ হামলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

শাহ্ শহীদ সারোয়ারের কর্মীদের ওপর নৌকার সমর্থকদের হামলার

আপডেট : ০৮:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩