ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারীসহ চারজনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • 145

ইহুদিবাদী ইসরাইলের হয়ে গোপনে কাজ করার অভিযোগে আবারো নারীসহ চারজনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

চারজনের মধ্যে তিনজন পুরুষ। বাকি একজন নারী। তাদের বিরুদ্ধে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ করার অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ প্রমাণ হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

শুক্রবার দেশটির বিচার বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দুই সপ্তাহ আগে ঠিক একই অভিযোগে এক ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ইরান। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও চার গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

ইরানের বিচারিক বিভাগের অনলাইন ওয়েবসাইট মিজানে চার ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানোর বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে- ইহুদিবাদী সরকারের (ইসরাইলের) সঙ্গে সংশ্লিষ্ট একটি নাশকতাকারি দলের চার সদস্যের মৃত্যুদণ্ড আজ শুক্রবার কার্যকর করা হয়েছে।

ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইহুদিবাদীদের সহযোগিতার মাধ্যমে এ অপরাধ সংঘটিত করেছেন তারা।

বিচারিক বিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে- মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের নির্দেশনায় ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করেছেন।

পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ ইরান প্রায়ই গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে নিজ নাগরিকদের যে কোনো ধরনের সংশ্লিষ্টতাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে দেশটি।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

নারীসহ চারজনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

আপডেট : ০৯:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩