ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
যুক্তরাষ্ট্র

ট্যাংকারের ধাক্কায় পানিতে তলিয়ে গেল প্রমোদতরি

ছবি-সংগৃহিত।

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ১২৯ যাত্রী নিয়ে চলাচলকারী একটি প্রমোদতরিকে ধাক্কা দিয়েছে একটি তেলবাহী ট্যাংকার। এতে প্রমোদতরিটি আংশিকভাবে পানিতে ডুবে যায়। এ ঘটনায় ৩২ জন যাত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে মিসিসিপি নদীতে ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের ট্যাংকারটি ‘আমেরিকান হেরিটেজ’ প্যাডেলবোটে ধাক্কা দেয় বলে জানিয়েছে নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা আগেই যাত্রীদের নামানোর জন্য প্রমোদতরিটি নোঙর করেছিল।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো জানান, ‘আমেরিকান হেরিটেজে’ থাকা সব যাত্রীর খোঁজ পাওয়া গেছে। তাদের মধ্যে ৩২ জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তবে কারও আঘাত গুরুতর নয়।

মেয়র বলেন, ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রমোদতরিকে ধাক্কা দেয়। সে সময় যাত্রীরা নেমে যাচ্ছিলেন। ধাক্কার পর প্রমোদতরিটি ডুবতে শুরু করে এবং একপর্যায়ে কাত হয়ে উল্টে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী পানিতে পড়ে যান।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, আকারে অনেক বড় ট্যাংকারটি প্যাডেলচালিত প্রমোদতরিকে ধাক্কা দিচ্ছে। এতে ধাতব বস্তু ও কাচ ভাঙার শব্দ শোনা যায়।

লাইফ জ্যাকেট পরা এক ডজনের বেশি যাত্রীকে নদী থেকে উদ্ধার করে কাছাকাছি থাকা জাহাজে তোলা হয়। সে সময় নদীর পানির তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস বা ৬৬ ডিগ্রি ফারেনহাইট। অন্যদিকে, প্রমোদতরিটি ক্রমেই পানির দিকে কাত হয়ে পড়ার সময় কয়েকজন যাত্রীকে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জেমি হলফোর্ড স্থানীয় টেলিভিশনকে বলেন, ‘এটি ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। ধাক্কা লাগার ১৫ মিনিটের মধ্যেই জাহাজটি উল্টে যায়।’

ঘটনাস্থলে বন্দরের পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও জরুরি চিকিৎসাকর্মীরা উদ্ধারকাজে অংশ নেন। বন্দরের প্রশাসনিক ভবনের ভেতরে আহতদের প্রাথমিক চিকিৎসা ও অবস্থা যাচাইয়ের জন্য একটি পৃথক এলাকা তৈরি করা হয়। দুর্ঘটনার পর নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

প্রমোদতরিটির পরিচালনাকারী প্রতিষ্ঠান আমেরিকান ক্রুজ লাইনস জানিয়েছে, যাত্রী ও কর্মীদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সবার নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। ২০১৫ সালে নির্মিত পাঁচতলা ‘আমেরিকান হেরিটেজে’ সর্বোচ্চ ১৫০ জন যাত্রী ধারণের সক্ষমতা রয়েছে। লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন গন্তব্যে আট দিনের ভ্রমণ শেষে এটি ফিরছিল।

অন্যদিকে, ১৬০ মিটার বা ৫২০ ফুট দীর্ঘ ট্যাংকারটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা নিয়ে চলছিল এবং নিউ অরলিন্সের দিকে যাচ্ছিল বলে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক জানিয়েছে। তবে সংঘর্ষের কারণ কী ছিল এবং দুর্ঘটনার সময় ট্যাংকারটিতে কোনো পণ্য বোঝাই ছিল কি না, তা এখনো জানা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয়

ট্যাংকারের ধাক্কায় পানিতে তলিয়ে গেল প্রমোদতরি

যুক্তরাষ্ট্র

ট্যাংকারের ধাক্কায় পানিতে তলিয়ে গেল প্রমোদতরি

আপডেট : ০৮:৪৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬