ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আরও ১৯ দেশসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পর্যন্ত ২৬ দেশের অভিনন্দন

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • ৭৫ Time View

অনলাইন নিউজ ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, রিপাবলিক অব কোরিয়া, ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত এই দেশগুলোর রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ভারত, রাশিয়া, চীন, পাকিস্তান, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলংকার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

এসময় তারা স্ব স্ব দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান রাষ্ট্রদূতরা। এসময় তারা তাদের দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ ও উন্নয়ন সংক্রান্ত দ্বি-পাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূতরা। বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

গণভবনে আগত রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জনগণ ও সরকারকে অব্যাহতভাবে সহযোগিতা প্রদানের জন্য এসব বন্ধু দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদেরও আন্তরিক ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় আগামী দিনগুলোতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

“হাজীগঞ্জের ঐতিহ্য ও উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন আধুনিক হাজীগঞ্জের রুপকার অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারি

আরও ১৯ দেশসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পর্যন্ত ২৬ দেশের অভিনন্দন

Update Time : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪