ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে পুলিশের গাড়ী ভাংচুরের ঘটনায় থানায় মামলা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • 141

ফরিদগঞ্জ প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পুলিশের গাড়ী ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় দু’টি মামলা করে।

ফরিদগঞ্জ থানা সূত্রে জানা যায়, ৭ জানুয়ারি নির্বাচন চলাকালে উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়নের পাটওয়ারী বাজারে এবং টোরা মুন্সিরহাট এলাকায় পুলিশের গাড়ী ভাংচুর করে একদল দুর্বত্ত। ভাংচুরকৃত পুলিশের গাড়ী নাম্বার ঢাকা মেট্রো- ঠ ১৪-৩২৪২।

এই ঘটনায় গত ৮ জানুয়ারি সোমবার ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল এবং এস.আই মাহফুজুর রহমান বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেন। আসামী অঙ্গাত। দায়িত্বে অবহেলার অভিযোগে ফরিদগঞ্জ থানার এস.আই জামাল হোসেনকে ক্লোজ করে নিয়ে যাওয়া হয় বলে অফিসার ইনচার্জ এই প্রতিনিধিকে জানান।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীফ মন্ডল জানান, নির্বাচন চলাকালিন সময় দুর্বত্তরা বেআইনিভাবে পুলিশের গাড়ীতে হামলা করে। গাড়ী ভাংচুরের অপরাধে দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামী অঙ্গাত। আসামীদের ধরার চেষ্টা রয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন- পুলিশের গাড়ী ভাংচুরের অপরাধে দু’টি মামলা হয়েছে। দায়িত্ব অবহেলার কারনে এস.আই জামাল হোসেনকে ঐদিনই ক্লোজ করা হয়। আসামীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

ফরিদগঞ্জে পুলিশের গাড়ী ভাংচুরের ঘটনায় থানায় মামলা

আপডেট : ০৭:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪