ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজ্ঞান মেলার জুনিয়র গ্রুপের ৩ বিভাগেই প্রথম হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এন্ড কলেজ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • 208

বিজ্ঞান মেলার জুনিয়র গ্রুপের ৩ বিভাগেই প্রথম হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এন্ড কলেজ

হাজীগঞ্জে অনুষ্ঠিত ৪৫ তম বিজ্ঞান মেলার জুনিয়র গ্রুপের প্রত্যেক বিভাগে প্রথম স্থানের স্বীকৃতি অর্জন করে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। উপজেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা তিনটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবকটিতে প্রথম স্থান অর্জন করে ।

এদিন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৪ উপলক্ষ্যে ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। মেলায় জুনিয়র গ্রুপে বিজ্ঞান প্রজেক্ট, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় এবং হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করে সবকটিতেই প্রথম স্থানের স্বীকৃতি অর্জন করে।

মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদরাসা) শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেলা শেষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলসহ অন্যান্য অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন, বিজয়ী শিক্ষার্থীরা।

জানা গেছে, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোরশেদ আলমের নেতৃত্বে তার দল বিজ্ঞান প্রজেক্টে অংশগ্রহণ করে প্রথম হয় ও বিজ্ঞান কুইজে মোহাম্মদ মাহিয়ান জিসান চৌধুরী, রুবাইয়াত ফেরদৌস ও মোহাম্মদ নুরুজ্জামান খান প্রথম হয় এবং বিজ্ঞান অলিম্পিয়াডে মোহাম্মদ নুরুজ্জামান খান প্রথম, মোহাম্মদ মাহিয়ান জিসান চৌধুরী তৃতীয় ও রুবাইয়াত ফেরদাউস চতুর্থ স্থান অর্জন করে।

বিজয়ী শিক্ষার্থীরা আগামি দিনে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। এদিকে বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপের তিনটি বিভাগেই প্রথম স্থান অর্জন করায় বিজয়ী ও মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, অধ্যক্ষ মো. আবু ছাইদ। তিনি জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ের ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের জন্য সকলের দোয়া কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

বিজ্ঞান মেলার জুনিয়র গ্রুপের ৩ বিভাগেই প্রথম হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এন্ড কলেজ

আপডেট : ০৪:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪