চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ড ট্রাক রোড এলাকায় ভাড়া বাসা থেকে স্বামীর সাড়ে ১১ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও ৫ বছর বয়সি মেয়েকে নিয়ে পরকীয়া প্রেমিকার সাথে ২ সন্তানের জননী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভূক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। যা বর্তমানে আদালতে চলমান রয়েছে।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন আমার স্ত্রী সুমী বেগম গত ১ জানুয়ারি পরকীয়া প্রেমিক মাসুদের সাথে ১১ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও ৫ বছর বয়সি মেয়েকে নিয়ে পালিয়ে যায়।

এরই সূত্র ধরে মামলা করায় আমার স্ত্রী আমার উপর প্রতিশোধ নিতে বিবাদী আমার সমোদ ভাই মো. জসিমউদ্দিন আমার ১১ বছর বয়সি ছেলেকে বিভিন্ন প্রলোভনে তাদের নানার বাড়ী পৌরসভাধীান ৯নং এনায়েতপুর খান মোহাম্মদ বাড়ীতে নিয়ে যায়। পরবর্তীতে আমি আমার ছেলেকে আনতে গেলে বিবাদী আমাকে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকী প্রদান করেন।

বাদী এজাহারে আরো উল্লেখ করেন, বিবাদী আমার সমোদ ভাই, উচ্ছৃঙ্খল, লাঠিয়াল, দুষ্ট, জোর-জুলুমবাজ ও অর্থ আত্মসাতকারী অন্যায় ও জুলুমবাজ বটে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

























