মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ৪১ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন এবং সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে নির্বাচন কমিশনার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মুহসিন এর নিকট থেকে সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত সভাপতি পদে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন মোহাম্মদ মজিবুর রহমান সরকার, হাজী মো. লোকমান হোসেন, মোঃ জসিম উদ্দিন প্রধান ও মোঃ জাহাঙ্গীর আলম প্রধান ( ভিপি জাহাঙ্গীর)।
সহ-সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭জন তারা হলেন গণেশ ভৌমিক, মো: মোতালেব হোসেন রাজু, সারোয়ার ফরাজী, কালাম মিয়া বেপারী, মানিক সওদাগর, সাইফুল ইসলাম লিংকন ও রেহান সরকার। সাধারণ সম্পাদক পদে সংগ্রহ করেছেন ৪ জন। তারা হলেন, মো. ফয়সাল সরকার, খোরশেদ আলম মন্টু, মেহেদী হাসান মহসিন, ফারুকুল ইসলাম ফারুক গাজী ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে সংগ্রহ করেছেন ২জন। তারা হলেন আনোয়ার হোসেন হান্নান, লুৎফর রহমান জাকির। সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন সংগ্রহ করেছেন। তারা হলেন হাসান মাহমুদ, মো. নজরুল ইসলাম সবুজ, জুম্মন তারেক। কোষাধক্ষ পদে ২জন সংগ্রহ করেছেন। তারা হলেন কামাল বেপারী ও সাখাওয়াত হোসেন কাজী। হিসাব নিরীক্ষক পদে ২জন সংগ্রহ করেছেন। তারা হলেন মোঃ রাসেল ও রেজাউল করীম।সমাজকল্যাণ পদে ২জন, তিনি হলেন মেহেদী হাসান ও প্রদীপ দাস।
ক্রীড়া সম্পাদক পদে দুইজন। তারা হলেন আলমাস প্রধান ও জুয়েল হোসাইন। সাংস্কৃতিক সম্পাদক পদে শাহজালাল। দপ্তর সম্পাদক পদে ২জন হানিফ প্রধান ও কামরুল দর্জী । প্রচার সম্পাদক পদে সাংবাদিক মাহফুজ মল্লিক ও সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির এবং সদস্য পদে ৮ জন। তারা হলেন সজীব দেওয়ান, মিনহাজ হোসেন মিনার, জসিম উদ্দিন বাচ্চু, মোহাম্মদ মনির হোসেন, মোতালেব হোসেন গাজী, সঞ্জয় ঘোষ, মুনছর আহম্মেদ, খোকা মিয়াজী মনোনয়নপত্র দাখিল করেছেন ।
সাংস্কৃতিক সম্পাদক পদে অন্য কোন প্রার্থী না থাকায় মোঃ শাহজালাল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ।


























