ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪৮ হাজার ইয়াবাসহ আটক ট্রাক চালকের যাবজ্জীবন কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৫:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • ৮৫ Time View

অনলাইন নিউজ ডেস্ক :

প্রায় সাড়ে তিন বছর আগে চট্টগ্রাম নগরে হাজারো ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এক ট্রাকচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম এমরানুল ইসলাম। তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার সময় আসামি এমরানুল আদালতে হাজির ছিলেন। আদালতের নির্দেশে পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলা ও আদালতের নথিপত্রের তথ্যমতে, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর ভোরে কক্সবাজার থেকে ঢাকাগামী একটা ট্রাক চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিননগর এলাকায় পৌঁছায়। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে ট্রাকটিকে থামায় র‍্যাব-৭। ট্রাক থেকে ৪৮ হাজার ৮০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। র‍্যাবের জিজ্ঞাসাবাদে ট্রাকচালক ও তাঁর সহকারী (শিশু) ইয়াবা বড়ি পাচারের কথা স্বীকার করেন।

ইয়াবা উদ্ধারের এই ঘটনায় র‍্যাব-৭-এর তৎকালীন সিনিয়র ওয়ারেন্ট অফিসার বায়েজিদ বোস্তামী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মো. রাজীব হোসেন ২০২১ সালের ৮ এপ্রিল এক আসামির (ট্রাকচালক) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। অপর আসামি শিশু হওয়ায় তার বিরুদ্ধে শিশু আইনে পৃথক দোষীপত্র দেওয়া হয়। বর্তমানে মামলাটি শিশু আদালতে বিচারাধীন।

ট্রাকচালক এমরানুলের বিরুদ্ধে ২০২২ সালের ২৭ জানুয়ারি অভিযোগ গঠন করেন আদালত। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

“হাজীগঞ্জের ঐতিহ্য ও উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন আধুনিক হাজীগঞ্জের রুপকার অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারি

৪৮ হাজার ইয়াবাসহ আটক ট্রাক চালকের যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : ০৫:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪