ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একমাসেও খোঁজ মিলেনি চাঁদপুরের কলেজ ছাত্রী মাঈশার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • 130

মাঈশা মেহজাবিন

চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেনী ছাত্রী মাঈশা মেহজাবিন (১৯) নিখোঁজ হওয়ার একমাস পরেও খোঁজ মিলেনি। গত জানুয়ারি মাসের ৫ তারিখে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মাঈশা।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই বিষয়ে কথা হয় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) মো. শেখ মুহসীন আলমের সাথে।

তিনি বলেন, গত ৫ জানুয়ারি মাঈশার মা নার্গিস ফাতেমা থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর এটি তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমকে। এছাড়া মাঈশার নিখোঁজের তথ্য দেশের সকল থানার ওসিদেরকে দেয়া হয়। কোন থানা থেকে সাড়া মিলেনি এবং তথ্য পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, মাঈশা কোন মোবাইল ব্যবহার করে না। যে কারণে কাজটা কিছুটা জটিল হয়েছে। তদন্তকারী কর্মকর্তার দেয়া তথ্য মতে তার মানসিক সমস্যাও ছিল। তারপরেও আমাদের চেষ্টা অব্যাহত আছে।

মাঈশার ভাই নাফিস মাহমুদ বলেন, আমার বোনের মানসিক সমস্যা ছিল। এ জন্য তাকে ঢাকায় চিকিৎসা করানো হয়েছে। নিখোঁজ হওয়ার পর থেকে আমি তদন্তকারী কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। কিন্তু এখন পর্যন্ত কোন খোঁজ মিলেনি।

নিখোঁজ ডায়েরিতে উল্লেখ করা হয়-মাঈশা মেহজাবিন, পিতা: মৃত মো. মহসীন, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং-ফর্সা, মুখমণ্ডল গোলাকার, স্বাভাবিক প্রকৃতির।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

একমাসেও খোঁজ মিলেনি চাঁদপুরের কলেজ ছাত্রী মাঈশার

আপডেট : ১০:০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪