ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • 150

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

হাজীগঞ্জে পানিতে ডুবে মো. আবদুর রহমান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের হামির উদ্দিন পাটোয়ারী বাড়ীর পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা যায়। মারা যাওয়া শিশু রাজারগাঁও বাজারের ব্যবসায়ী মো. আবু তাহের পাটোয়ারী ও দক্ষিণ পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাবেয়া আক্তারের ছোট ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো শিশুটি নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা করছিল। খেলাধূলার এক ফাঁকে শিশুটি বাড়ির উত্তর পাশের পুকুরের পানিতে পড়ে যায়। এসময় অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে পরিবার সদস্য ও বাড়ির লোকজন ওই পুকুরে নেমে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, মুহাম্মদ কামাল হোসাইন নামের উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির একজন নেতা ও দক্ষিণ পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আখতার হোসেন। এদিকে শিশু মো. আবদুর রহমানের মৃত্যুতে তার পরিবার, নিকট আত্মীয়-স্বজন ও বাড়ির লোকজন ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৬:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪