ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে বহিস্কার : রুহুল কবির রিজভী

অনলাইন নিউজ ডেস্ক :

বর্তমান সরকারের অধীনে বিএনপি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যাঁরাই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাঁদের অতীতের মতোই দল থেকে বহিষ্কার করা হবে।

আজ সোমবার বগুড়ার শেরপুর উপজেলার মান্দাইল গ্রামে বিএনপির প্রয়াত নেতা আবদুল মতিনের (৫০) পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আবদুল মতিনের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং স্ত্রী লাইলী বেগমের হাতে সহায়তাসামগ্রী তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে বহিস্কার : রুহুল কবির রিজভী

আপডেট : ০৮:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪