ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:১৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • 161

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার (১৭ মার্চ) সকালে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন শিক্ষক আমিনুল ইসলাম, গীতা থেকে পাঠ করেন সুবাস সাহা। এরপর শিক্ষার্থী সুরভী, বিথী, অর্পিতা, পুস্পিতা, ফৌজিয়া ও ফাহমিদাসহ উপস্থিতির সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পরবর্তীতে আলোচনা সভার শুরুতেই কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী ফাহমিদা কবির এবং সভায় বক্তব্য দেন, অধ্যক্ষ মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক ফাতেমা আক্তার, মল্লিকা রানী পাল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, স্বপন কুমার মজুমদার, মজিবুর রহমান, মিজানুর রহমান, কামরুল হাসান মিল্টন, রাশেদ গাজী ও শিক্ষার্থী হাসান মোর্শেদ প্রমুখ।

শিক্ষক ফারজানা ইয়াছমিনের উপস্থাপনায় বক্তব্য শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন, কলেজ মসজিদের ইমাম মাওলানা মো. ফয়েজুল্লা। এরপর প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

আপডেট : ০৩:১৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪