মোহাম্মদ উল্যাহ্ বুলবুল :
হাজীগঞ্জে পশ্চিম বাজারস্থ আল আমিন মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকালে গাউছিয়া হাইওয়ে এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হোটেল মসজিদের ইমাম মো. সাইফুল ইসলাম।

দোয়া ও মোনাজাতে আল আমিন মার্কেটসহ হাজীগঞ্জ বাজারস্থ সকল ব্যবসায়ীদের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সময়ে দেশ ও জাতীর সমৃদ্ধি এবং মহান স্বাধীনতা সংগ্রামের নিহত সকল শহীদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবর রহমান মিলন, আল মদিনা পোল্ট্রি এন্ড ডেইরির শরীফুল ইসলাম, তালুকদার মেটালের জসিম তালুকদার, কেবিএফ টাইলসের আব্দুল কাদের, বিসমিল্লাহ স্যানেটারীর সুজন।

বিশিষ্ট পান ব্যবসায়ী মো. শুকুর আলম গাজীর পরিচালনায় ইফতার মাহফিলে কাজী এন্টারপ্রাইজ লিটন কাজী, প্রিন্স ষ্টোরের ফারুক, পারটেক্স ফার্ণিচার আলমগীর হোসেন, লিটন টাইলস, আল মদিনা ফার্ণিচার শাহাদাৎ মোল্লাসহ আল আমিন মার্কেটের অন্যান্য ব্যবসায়ী, কর্মচারী উপস্থিত ছিলেন।
























