ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওলামায়ে কেরাম রাজনীতিবিদ ও গণমানুষের সম্মানে চন্দ্রা ইউনিয়নে ইসলামী আন্দোলনের ইফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • 114
ওলামায়ে কেরাম, রাজনীতিবিদ, পেশাজীবী ও গণমানুষের সম্মানে চন্দ্রা ইউনিয়নে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার চান্দ্রা ইয়াকুব আলী সারক্ম উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১২নং চন্দ্রা ইউনিয়ন শাখা এই আয়োজন করেন।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মাদ জয়নাল আবেদিন।
তিনি বলেন, এদেশের মানুষ ধর্মভীরু। দেশের বাঙালি মুসলিমদের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি রয়েছে। রমজান এলে ইফতার মাহফিলের আয়োজন আমাদের একটি মুসলিম সংস্কৃতি। সরকার বিভিন্ন কলা কৌশলের মধ্য দিয়ে মুসলিম সংস্কৃতিগুলো মুছে ফেলতে চায়। এ জাতীয় চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোচ্চার রয়েছে। তিনি আত্মশুদ্ধির এই রমজান মাসে সকলকে পরিশুদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
১২নং চন্দ্রা ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি, ডাক্তার মোঃ বেলাল হোসাইন।
১২নং চন্দ্রা ইউনিয়ন ইসলামী আন্দোলনের সেক্রেটারী মোঃ মাসুদ আলম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলামের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের সহ সংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিননূরী, জেলা যুব আন্দোলনের প্রচার সম্পাদক মুহাম্মাদ সেলিম হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ রাকিব হোসাইন, সাধারণ সম্পাদক ডিএম ফয়সাল। ইফতার মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম, রাজনীতিবিদ পেশাজীবী শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ওলামায়ে কেরাম রাজনীতিবিদ ও গণমানুষের সম্মানে চন্দ্রা ইউনিয়নে ইসলামী আন্দোলনের ইফতার

আপডেট : ০৩:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪