ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও দাম বৃদ্ধি, রেকর্ড গড়ে ইতিহাসে সর্বোচ্চ মূল্যে স্বর্ণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
  • 165

এখন দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬১৩ টাকা। এখন পর্যন্ত এটাই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই তথ্য জানায়।

এতে বলা হয়, দেশের বাজারে তেজাবী স্বর্ণের (খাঁটি) মূল্য বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সোমবার বাজুসের এক সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্য বাড়ানোর সিদ্ধান্ত হয়। নতুন মূল্য সোমবার বিকাল ৪টা থেকেই কার্যকর হবে।

ভরিপ্রতি ২২ ক্যারেটের দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬১৩ টাকা। আর ২১ ক্যারেটের ভরি ১ লাখ ১২ হাজার ২০৭ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৬ হাজার ২২৮ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির ভরিতে স্বর্ণের মূল্য ৮০ হাজার ১৯০ টাকা ঠিক করা হয়েছে।

এর আগে শনিবার (৬ এপ্রিল) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। ওই বিজ্ঞপ্তিতে ভরিপ্রতি ২২ ক্যারেটের দর ছিল ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা, ২১ ক্যারেটের ভরি ১ লাখ ১০ হাজার ৫৭৫ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৯৪ হাজার ৭৭০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির ভরিতে স্বর্ণের মূল্য ৭৮ হাজার ৯৬৫ টাকা ঠিক করা হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

আবারও দাম বৃদ্ধি, রেকর্ড গড়ে ইতিহাসে সর্বোচ্চ মূল্যে স্বর্ণ

আপডেট : ০৪:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪