ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ স্ত্রী, স্বামী ও সন্তানের মরদেহ উদ্ধার

সিলেটে ভারী বৃষ্টির কারণে নগরীর চামেলিবাগেগ পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ হওয়া স্বামী-স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জুন) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও ছেলে নাফজি তানিম (২)। সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহগুলো সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, আজ সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে পড়ে। এ সময় দুই পরিবারের পাঁচজন চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সিটি কর্পোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। পরে উদ্ধারকাজে যুক্ত হয় সেনাবাহিনী। এর মধ্যে এক পরিবারের দুইজনকে জীবিত উদ্ধার করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ স্ত্রী, স্বামী ও সন্তানের মরদেহ উদ্ধার

আপডেট : ০৭:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪