ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পেলে যোগাযোগ করুন এই নম্বরে…

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • 144

ঈদুল আজহায় সরকারি ছুটির সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পরিচালনার জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ ভবনে স্থাপন করা নিয়ন্ত্রণ কক্ষ ঈদের ছুটিতে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে।

বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে সরকারি ছুটিকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম পরিবীক্ষণের জন্য বিদ্যুৎ বিভাগে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষটির অবস্থান রাজধানীর রমনায় ১নং নবাব আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনের ১৪ তলায়। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর: ০২-৪৭১২০৩০৯ ও মোবাইল নম্বর: ০১৭৩৯০০০২৯৩।

বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী সংশ্লিষ্ট দিনে ও নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যার উদ্ভব হলে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক সমাধান করবেন। প্রযোজ্য ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। এ ছাড়া বিদ্যুৎ বিভাগের সমন্বিত হটলাইন নম্বর ১৬৯৯৯-এর সঙ্গেও সার্বিক যোগাযোগ রাখবেন।

এ ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী অনিবার্য কারণবশত নির্ধারিত দিনে দায়িত্ব পালনে অনুপস্থিত থাকলে তিনি নিজ দায়িত্বে অন্য কোনো কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে সমন্বয় করবেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ঈদের ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পেলে যোগাযোগ করুন এই নম্বরে…

আপডেট : ০৪:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪