ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাতাকে পিটানোর পরে এবার ববির গোপন বিয়ের খবর ফাঁস

  • Reporter Name
  • Update Time : ০৬:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ১৩৭ Time View

‘নির্মাতাকে পিটিয়েছেন নায়িকা ববি’ এমন খবর এখনও তাজা দেশের শোবিজাঙ্গনে। এর মধ্যেই ভেসে বেড়াচ্ছে নায়িকা ইয়ামিন হক ববির গোপন বিয়ের খবর। তবে বিষয়টিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন তিনি।

গণমাধ্যমকে ববি বলেন, এগুলো পুরোপুরি মিথ্যা সংবাদ। আমার সম্মান ক্ষুণ্ন করার জন্য কেউ এগুলো ছড়াচ্ছে। সবাইকে আহ্বান করবো, এসব গুজবে কান না দেওয়ার জন্য।

এর আগে জানা যায়, গোপনে বিয়ে করেছেন আলোচিত এই নায়িকা। বরের নাম আবুল বাশার। পেশায় তিনি একজন ব্যবসায়ী। ঈদের সপ্তাহখানেক আগে একটি শুটিংয়ে ববি তার বরকে নিয়ে হাজির হলে, ঘনিষ্ঠজনরা প্রথম তার বিয়ের খবরটি জানতে পারেন।

সিনেমা সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, শুটিং স্পটে হাজির হওয়ার পর দু’একজনের সঙ্গে ববি তার স্বামীকে পরিচয়ও করিয়ে দেন। তবে বিষয়টি যাতে বাইরে জানাজানি না হয়, সেদিকেও সজাগ ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোপন কথাটি আর গোপন থাকলো না। প্রকাশ্যেই চলে এলো।

প্রসঙ্গত, এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে এটি পরিচালনা করেছেন রশীদ পলাশ। এতে ববির বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ অভিনয় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বরিশালে নতুন বিভাগীয় কমিশনার চাঁদপুরের খলিল আহমেদ

নির্মাতাকে পিটানোর পরে এবার ববির গোপন বিয়ের খবর ফাঁস

Update Time : ০৬:১৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪