ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • 125

বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল ৩১ জুলাই ২০২৪ খ্রি. তারিখ, বুধবার হতে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

এর আগে কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারি হওয়ায় ২১–২৩ জুলাই সাধারণ ছুটি দিয়েছিল সরকার। কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলেনি। অফিস চলেছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে

আপডেট : ০৩:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪