ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুষ্কৃতকারী যেই হউক, সেনাবাহিনীর হাতে তুলে দিতে বললেন রিজভী

  • Reporter Name
  • Update Time : ১০:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • ১১৯ Time View

বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুষ্কৃতকারীরা বিএনপির নাম ভাঙ্গিয়ে, পাড়া-মহল্লায়,বাসা-বাড়ি, কলকারখানা ভাঙচুর করছে। গণতন্ত্রের এই অর্জনকে বিনষ্ট করার জন্য নানা তৎপরতা চালাচ্ছে। বিভিন্ন মসজিদ মন্দিরে হামলা চালানোর চেষ্টা করছে। এই অপতৎপরতাকারীদের চিহ্নিত করে সেনাবাহিনীর হাতে তুলে দিতে হবে।

শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে জনগণের প্রতি এ আহবান জানান রিজভী।

তিনি বলেন, বাংলাদেশকে একটি সুষ্ঠু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব, সেটা আমাদের করতে হবে। কিন্তু ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা থেমে নেই। যারা বাকশাল কায়েমকারী, গোটা জাতির গলায় ফাঁসির দড়ি পরিয়েছিল, তারা আজ পালিয়ে গেছে। এখন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে।

রিজভী বলেন, গণতন্ত্রের জন্য আমাদের লড়াই। মুক্ত কণ্ঠে কথা বলার জন্য আমাদের যে লড়াই, আত্মত্যাগের মধ্যদিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে। গণতন্ত্রের মহীয়সী নারী যিনি বারবার আঘাত সহ্য করেও মৃত্যু শয্যায় থেকে গণতন্ত্রের লড়াইয়ে জনগণকে আশ্বস্ত করেছেন। সেই নেত্রী (খালেদা জিয়া) আজ মুক্তি পেয়েছে। আমরা যার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছি, সেই তারেক রহমান যার নামে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত ছিল জাতীয়তাবাদকে ধ্বংস করার কিন্তু পারেনি। এখন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এটাই আমাদের প্রত্যাশা।

নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, সবাইকে পাড়া মহল্লায় সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এই মুহূর্তে দলে ঢোকার চেষ্টা করবে। আপনারা কঠোর দৃষ্টি রাখবেন, কোন দুষ্কৃতকারী ওয়ার্ড থেকে থানা ইউনিয়ন কোন জায়গায় যেন না ঢুকতে পারে।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর দক্ষিণ বিএনপির রফিকুল আলম মজনু,উত্তরের সাইফুল আলম নিরব প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

প্রকাশ্যে দিনের আলোতে হাজীগঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ

দুষ্কৃতকারী যেই হউক, সেনাবাহিনীর হাতে তুলে দিতে বললেন রিজভী

Update Time : ১০:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪