ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে নবাগত ইউএনও ইবনে জায়েদ’কে এসিল্যান্ডের ফুলেল শুভেচ্ছা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 181

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে জায়েদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের (উপজেলা ভূমি অফিস) কর্মকর্তারা। সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানের নেতৃত্বে সোমবার বিকালে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত ইউএনওকে শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে কানুনগো মো. মিলাদ হোসেন মিয়া, সার্ভেয়ার মো. আবুল কালাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জাহাঙ্গীর আলম, কম্পিউটার অপারেটর মো. নুর হোসেন, নাজির কাম কম্পিউটার মো. সোহাগ হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও সার্টিফিকেট পেশকার মো. গোলাম চিশতিয়া, সার্টিফিকেট সহকারী লিনিয়া আহমেদ অর্নি, জারীকারক মো. হুমায়ুন কবির, অফিস সহায়ক সোহেল ও মহিন উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন সদ্য বিদায়ী ইউএনও তাপস শীলের নিকট হতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন, নবাগত ইউএনও মো. ইবনে জায়েদ হোসেন।

উল্লেখ্য, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক হিসেবে বদলি হয়েছেন। আগামি বুধবার (৫ ফেব্রুয়ারী) তিনি সুনামগঞ্জে যোগদান করবেন বলে জানা গেছে। সোমবার বিকালে নবাগত ইউএনও মো. ইবনে জায়েদ হোসেন দায়িত্বভার গ্রহণ করে বিদায়ী ইউএনও’র স্থলাভিষিক্ত হন।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে ১০ বছরের শিশু ধর্ষণের মামলায় ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

হাজীগঞ্জে নবাগত ইউএনও ইবনে জায়েদ’কে এসিল্যান্ডের ফুলেল শুভেচ্ছা

আপডেট : ১১:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫