ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙা দেখে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 132

নাসির হোসেন

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙা দেখে বাড়ি ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন। রাতে মানিকগঞ্জ পুলিশ লাইন্সের সামনে ঘটনাটি ঘটে।

নিহত ছাত্রদল নেতার নাম নাসির হোসেন (৩৩)। তিনি দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সহ-অর্থ সম্পাদক ছিলেন।

নিহতের বন্ধু ফারুক জানান, নাসির শহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। চাকরি করে তিনি সদর উপজেলার জাগীর ইউনিয়নের একটি বসতবাড়ি করেছেন। দুর্ঘটনার আগ মুহূর্তে অফিস শেষ করে শহরে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুরের ঘটনা দেখতে যান এবং সেখানে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ শেয়ার করেন। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মারা যান নাসির।

ওসি আমানুল্লাহ বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয়

শনিবার চাঁদপুরে আসছেন আলোচিত বক্তা পীর গিয়াসউদ্দিন তাহেরী

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙা দেখে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত

আপডেট : ০৯:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫