ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রমজানে উপজেলার প্রতিটি বাজার মনিটরিং করা হবে-সুলতানা রাজিয়া

  • Reporter Name
  • Update Time : ০৯:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৪ Time View

রমজানে উপজেলার প্রতিটি বাজার মনিটরিং করা হবে-সুলতানা রাজিয়া

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির ও আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা মুসলিম হিসেবে রমজানে দ্রব্যমূল্য সীমিত লাভে বিক্রি করার কথা কিন্তু হচ্ছে তার উল্টোটা। বেশ কিছু অসাধু ব্যবসায়ী রমজান আসলেই শুধু শুধু দাম বাড়িয়ে দিয়ে রোজাদারদের কষ্ট দিচ্ছে। আমরা এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে নিয়ে প্রতিটি বাজার মনিটরিং করবো। তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় এবং যানজট নিরসনে কাজ করবো।’
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) উপজেলা হল রুমে সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে চলে আইন-শৃঙ্খলা কমিটির সভা, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে সভাগুলোতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আসাদুজ্জামান জুয়েল, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহ আলম, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, উপজেলা প্রাণী কর্মকর্তা ডা.সুমন ভৌমিক, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, শিক্ষা অফিসার শিরিন সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জিন্না, যুব কর্মকর্তা মাহামুদুল হাসান, নির্বাচন অফিসার রায়হান, ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন খান স্বপন, ৩নং সুবিধপুর চেয়ারম্যান বেলায়েত, ৫নং গুপ্টির চেয়ারম্যান শাহাজান, ১২নং চরদুঃখিয়া চেয়ারম্যান শাহাজাহানসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

 মাসিক আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আসন্ন ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম

রমজানে উপজেলার প্রতিটি বাজার মনিটরিং করা হবে-সুলতানা রাজিয়া

Update Time : ০৯:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫