ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১১:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৯১ Time View

হাজীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলার পশ্চিম বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখবিহীন খাবার তৈরি ও নোংরা পরিবেশের কারণে নার্গিস এন্ড বেকারি মালিককে ২০ হাজার টাকা, স্টার হোটেল মালিককে ৫ হাজার টাকা, গাউছিয়া হোটেল মালিককে ৫ হাজার টাকা, হাজী বিরিয়ানি মালিককে ৫ হাজার টাকা, নিষিদ্ধ রেড বুল রাখায় ওয়েলকাম সুপার সপ মালিককে ১০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় খান ফার্মেসী মালিককে ৫ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আসন্ন ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম

হাজীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ১১:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫