ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে হকার্স মার্কেট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : ০৯:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ১৩৬ Time View

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, পৌর হকার্স মার্কেট দোকান মালিক সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকালে হকার্স মার্কেট মালিক সমিতির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

এসময় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ জানান, ব্যবসায়ী সমিতির নির্বাচনের লক্ষ্যে শিঘ্রই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে। এছাড়াও বাজারের ব্যবসা প্রতিষ্ঠান পাক্ষিক বন্ধের (মাসে দুইদিন) সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর মধ্যে প্রতি ১৫ দিন পর পর কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশের ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলে, দক্ষিণ পাশের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অনুরূপ সড়কের দক্ষিণ পাশের ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলে, উত্তর পাশের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যা পবিত্র ঈদুল আযহার পর অর্থ্যাৎ জুন মাস থেকে কার্যকর হবে।

এসময় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন শাবু, কোষাধ্যক্ষ হাসান মাহমুদ, শিল্প বিষয়ক সম্পাদক হাফজ আবুল কাশেম, ২ন্ং ওয়ার্ড কমিশনার মনির হোসন সাগর, ৭নং ওয়ার্ড কমিশনার মানিক মজুমদার ও মো. আলামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও পৌর হকার্স মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মো. অহিদুজ্জামান, সহ-সভাপতি আমিন মিয়া সেন্টু, জসিম উদ্দিন রানা, সাধারণ সম্পাদক মো. সোহেল, সহ-সাধারণ সম্পাদক মানিক মজুমদার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মো. শাহাজান, ধর্ম বিষয়ক সম্পাদক আজিম মজুমদার, সমাজকল্যাণ সম্পাদক লিটন সাহা, ক্রীড়া সম্পাদক মো. আব্দুল্লাহ, সদস্য মিন্টু, মাহবুব আলম উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলবে দিন দুপুরে ৫ বাসায় চুরি, আতঙ্কে শহরবাসী

হাজীগঞ্জে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে হকার্স মার্কেট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৯:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫