ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইমচরে পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • 172

ছবি-সংগৃহিত।

চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহমি (৪) ও ফয়জিয়া (২) নামে সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা ওই গ্রামের হাওলাদার বাড়ির মো. হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ও মেয়ে।

শিশুদের স্বজনরা জানান, বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ইব্রাহিম ও ফয়জিয়া বাড়ির উঠানে খেলা করছিল। পরিবারের লোকদের অগোচরে খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।

হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং মরদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

হাইমচরে পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

আপডেট : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫