ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২ কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশের দাম ১৩ হাজার ৩শ ৯০ টাকায়

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১৪৬ Time View

সাম্প্রতিক সময়ে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে খুব কম সংখ্যক ইলিশ ধরা পড়ছে। এই পরিস্থিতিতে হতাশ স্থানীয় জেলে ও মৎস্য ব্যাবসায়ীরা। তবে ইলিশ সরবরাহ কম হলেও জুনের শুরু থেকে জেলেরা বড় সাইজের কিছু ইলিশ পাচ্ছে।

সোমবার চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাটে জেলেদের জালে ধরা পড়া আড়াই কেজি ওজনের একটি ইলিশ আনা হয়।

ইলিশটি পাইকারি মাছের আড়তে নিলামে তুলে বিক্রি হয় ১৩ হাজার ১৫০ টাকায়।

সকালে ইলিশ ঘাটে উত্তম দাসের আড়তে মেঘনা নদীতে ধরা পড়া আড়াই কেজি ওজনের ইলিশটি নিয়ে আসা হয়। সেখানে বিক্রির জন্য হাঁকডাকে অন্তত ১৫ ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে ১৩ হাজার ১৫০ টাকায় ইলিশটি কিনে নেন আরেক ব্যবসায়ী নবীর হোসেন।

ব্যবসায়ী নবীর হোসেন বলেন, জুন মাস থেকে জেলেরা বড় সাইজের কিছু ইলিশ পাচ্ছে। যা আগে দেখা যায়নি।

কিছুদিন আগেও দুই কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে। সেটিও আমি কিনেছি।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেছেন, ইলিশের সরবরাহ একেবারে নেই। ঘাটে দক্ষিণাঞ্চলের ইলিশ আসে না, যা আছে স্থানীয় নদীর ইলিশ। মাঝে মধ্যে দু’টি একটি বড় সাইজের ইলিশ জেলেরা ঘাটে নিয়ে আসে। তা আবার ভালো দামে বিক্রি করতে পারছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আগামী এক সপ্তাহের মধ্য হাজীগঞ্জ বাজারের স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুতির নির্দেশ দিলেন এমপি

২ কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশের দাম ১৩ হাজার ৩শ ৯০ টাকায়

Update Time : ০৯:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫