ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় বসতঘরে ডুকে বৃদ্ধাকে কু’পিয়ে হ’ত্যা ॥ লতা-পাতার স্তূপ থেকে লা’শ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১৫৮ Time View

কচুয়া উপজেলায় বসতঘরে ঢুকে বৃদ্ধা মমতাজ বেগম (৬৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার ১১ নং গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়ীতে এই ঘটনা ঘটে। বৃদ্ধা মমতাজ বেগম চাপাতলি গ্রামের বাচ্চু কোম্পানির স্ত্রী।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাতে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকেছে দুর্বৃত্তরা। ওই সময় বৃদ্ধা মমতাজ বেগম ঘরে একা ছিলেন। তাঁর ছেলে সোহেল প্রধানিয়া বাসায় ফিরে মাকে খুঁজে না পেয়ে দেখতে পান, ঘরের দরজা খোলা এবং কক্ষগুলো রক্তাক্ত। পরে রান্নাঘরের পাশে পাতার স্তূপের নিচে মমতাজ বেগমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিলো।

স্থানীয় বাসিন্দা মিলন হোসেন বলেন, ‘ঘরের প্রতিটি কক্ষে ও বাইরে রক্ত ছিল। একটি রক্তাক্ত বঁটি পাওয়া গেছে। দুর্বৃত্তরা বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকেছে। তিনি ওই সময় বাসায় একা ছিলেন। ধারনা করা হচ্ছে, দুর্বৃত্ত দলের সদস্যদের চিনতে পারায় বৃদ্ধা মমতা বেগমকে হত্যা করেছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে বিষয়টি ডাকাতির ঘটনা বলা হলেও ঘর থেকে তেমন কিছু খোয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলবে বাপাউবোর প্রকল্পের কাজ শুরু হওয়ার পূর্বেই অনিয়মের অভিযোগ!

কচুয়ায় বসতঘরে ডুকে বৃদ্ধাকে কু’পিয়ে হ’ত্যা ॥ লতা-পাতার স্তূপ থেকে লা’শ উদ্ধার

Update Time : ০৯:৫৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫