ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

ছবি-সংগৃহিত।

চাঁদপুরের ফরিদগঞ্জে এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নাজমা বেগম (৩০) নামে এক গৃৃহবধূ।

উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ বদরপুর গ্রামে রবিবার (১৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। দুুই সন্তানের জননী ওই গৃহবধূ অটোরিকশা চালক জাকির হোসেনের স্ত্রী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইউনুছ পাটওয়ারী বলেন, এলাকার বিভিন্ন এনজিও থেকে নাজমা বেগম ও জাকির হোসেন দম্পতি ঋণ গ্রহণ করেছেন। জাকির হোসেন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এক সময়ে ভালোভাবে সংসার চললেও বর্তমান আগের মতো রোজগার নেই, পরিবার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তাকে। একদিকে পরিবারের আর্থিক অসচ্ছতা, অন্যদিকে এনজিওর Ĺণের চাপ। এনজিও কর্মীরা বিভিন্ন সময়ে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে ঋণের টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করেন। এনিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। ঘটনারদিন সকালে পরিবারে সবাই যখন বাহিরে ছিল, সকলের অগোচরে নাজমা বেগম নিজেদের বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণপর তার স্বামী বাড়িতে এসে দেখে নাজমা বেগমের মরদেহ ঝুলে আছে। এসময় তিনি ডাকচিৎকার দিলে প্রতিবেশরিা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, খবর পেয়ে নাজমা বেগম নামে ওই গৃহবধূর স্বামীর বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

ফরিদগঞ্জে এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫