ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফরিদগঞ্জে বিএনপির সদস্য ফরম পূরণ-নবায়ন উদ্বোধনী অনুষ্ঠান

আসুন আমরা সবাই মিলে সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ি-মোতাহার হোসেন পাটওয়ারী

ফরিদগঞ্জে বিএনপির সদস্য ফরম পূরণ-বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী।

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির সদস্য ফরম পূরণ-নবায়ন উদ্বোধন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারী।

শনিবার (১৯ জুলাই ২০২৫) আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে বিকালে সদস্য ফরম পূরণ-নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, ‘ফ্যাসিস্ট সরকার দেশটার সকল ডিপার্টমেন্ট ধ্বংস করে দিয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক, ব্যবসা-বানিজ্য কোনো কিছুই স্বাভাবিক নিয়মে চলেনি। বাংলাদেশের মেরুদন্ড তারা ভেঙ্গে দিয়েছে। সেই ধ্বংসস্তুব থেকে দেশকে টেনে তুলতে হবে। আমাদের সোনার বাংলাকে নতুনভাবে সাজাতে হবে। সে জন্য সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের দেশ প্রেমে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে দেশ গড়ার কাজে নেমে পড়তে হবে। যারা সন্ত্রাস, চাঁদাবাজ, মব সৃষ্টি করে তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। আপনার এসব করবেননা এবং করতে দিবেনও না। আসুন আমরা সবাই মিলে সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ি। ’ তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘যারা সমাজের ২০ পার্সেন্ট মানুষের প্রতিনিদিত্ব করে তাদের কথা শুনবেন? নাকি যারা ৮০ পার্সেন্ট মানুষের প্রতিনিদিত্বকারী দলের কথা শুনবেন? লন্ডনে যখন তারেক জিয়া এবং ইউনুস সাহেবের মধ্যে একটি বৈঠকের পর নির্বাচনী আমেজ তৈরী হয়েছে, তখনই একটি দল উঠে পড়ে লেগেছে কিভাবে নির্বাচন বানচাল করা যায়।’

উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ’র সঞ্চালনায়, ফরিদগঞ্জ কলেজের সাবেক ভিপি ও ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পাপক’র সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম স্বপন, ১৪নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম পাটোয়ারী, নারী নেত্রী শারমিন করিম প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ফরিদগঞ্জে বিএনপির সদস্য ফরম পূরণ-নবায়ন উদ্বোধনী অনুষ্ঠান

আসুন আমরা সবাই মিলে সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ি-মোতাহার হোসেন পাটওয়ারী

আপডেট : ১১:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫