ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে জুলাই শহীদ ও আহতদের পরিবারের মাঝে ইঞ্জি. মমিনুল হকের আর্থিক সহায়তা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 272

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পে জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজীগঞ্জের শহীদ ও আহতদের মধ্যে ৭ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক এ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এসময় ইঞ্জি. মমিনুল হক আহত ও শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার টাকা ও আহতদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। পরে দেশের সকল শহীদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর সভাপতিতে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপনের সঞ্চালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ’সহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

হাজীগঞ্জে জুলাই শহীদ ও আহতদের পরিবারের মাঝে ইঞ্জি. মমিনুল হকের আর্থিক সহায়তা

আপডেট : ১০:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫