ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূকে হাত-পা বাঁধাবস্থায় উদ্ধার

ছবি-ত্রিনদী

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে নতুন হাপানিয়া গ্রামে প্রবাসীর পুরুষশূন্য বাড়িতে প্রবেশ করে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। একই বাড়ি থেকে পুত্রবধূকে হাত-পা বাঁধাবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার মধ্যে যেকোনো সময়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত পারুল বেগম (৭০) মৃত লনু প্রধানের স্ত্রী। আহত অবস্থায় উদ্ধার হওয়া হালিমা আক্তার নুরুল ইসলামের স্ত্রী।

প্রতিবেশী সাহেরা বেগম জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ বিলের কাগজ নিতে তিনি ওই বাড়িতে যান। বাইরে শিশু মাহাদি হাসান ও মারিয়াকে খেলতে দেখে তাদের কাছে পরিবারের অন্য সদস্যদের খোঁজ করেন। তখন শিশুরা জানায়, দাদু আর মা মারা গেছে। বিষয়টি শুনে তিনি ঘরে ঢুকে দেখেন পারুল বেগম উপুড় হয়ে পড়ে আছেন এবং অন্য কক্ষে হালিমা আক্তার হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

অপরদিকে আহত হালিমা আক্তার জানান, এশার নামাজের কিছুক্ষণ পর হঠাৎ মুখ বাঁধা অবস্থায় ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই তাকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ঘরের মালামাল লুটে নেয়। পরে পাশের কক্ষে গিয়ে তার শাশুড়ি পারুল বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।

মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন বলেন, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। যাতে এলাকায় নিরাপত্তা ফিরে আসে।

খবর পেয়ে চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব বলেন, ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূকে হাত-পা বাঁধাবস্থায় উদ্ধার

প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূকে হাত-পা বাঁধাবস্থায় উদ্ধার

Update Time : ১২:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬