ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে নগদ অর্থসহ তালিকাভুক্ত ৫ জুয়াড়ি আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 299

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে নগদ অর্থসহ তালিকাভুক্ত ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার আমিরা বাজার বিশ্ববন্দ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিকেলে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এ তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প বিশ্ববন্দ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জুয়াড়ি খোকন ব্যাপারী (৪৫), বাচ্চু মিয়া (৪৭), মো. আমিন (৪৪), মো. মফিজ (৪৬) ও মো. দুলাল (৪৭) কে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ১৩০ টাকা এবং ৫ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া পণ্যসামগ্রী এবং আটক জুয়াড়িদের ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সব অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ফরিদগঞ্জে নগদ অর্থসহ তালিকাভুক্ত ৫ জুয়াড়ি আটক

আপডেট : ১১:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫