ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন শাবুর সুস্থতায় দোয়া কামনা

  • Reporter Name
  • Update Time : ১০:২৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৪ Time View

হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন শাবু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় সর্বস্তরের জনসাধারণের দোয়া চেয়েছেন, পরিবারের লোকজন, রাজনৈতিক শুভাকাঙ্খী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

জানা গেছে, সম্প্রতি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন সাহাব উদ্দিন শাবু। এসময় তাকে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এরপর পরীক্ষা-নিরিক্ষায় তাঁর শারিরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কায় তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন সাহাব উদ্দিন শাবু। তাঁর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় পরিবারের লোকজন, দলীয় ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী ও নিকট আত্মীয়-স্বজন, এলাকাবাসীসহ উপজেলার সর্বস্তরের জনসাধারণের দোয়া কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় জমিজমা বিরোধীদের জের ধরে গাছের চারা কর্তনের অভিযোগ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন শাবুর সুস্থতায় দোয়া কামনা

Update Time : ১০:২৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫