ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ১১০ Time View

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। সেখানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরুল হক নুর শারীরিক জটিলতার কারণে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান। সেখানে চিকিৎসা শেষে তিনি আজ দেশে ফেরেন।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয় নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অন্তত ৫০ জন আহত হন বলে দাবি করে দলটির নেতাকর্মীরা।

গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা নিয়ে গত সপ্তাহে বাসায় যান নুর। এরপর ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা গ্রহণ করেন নুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষকদের খুব শীঘ্রই নিয়োগ প্রদান শুরু হবে-শিক্ষামন্ত্রী

দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক

Update Time : ১০:৪৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫