ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবের কৃতি সন্তান জাহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • 189

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কৃতিসন্তান ফরহাদ হোসেন জাহিদ।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে ফরহাদ হোসেন জাহিদকে সহ-সভাপতি মনোনীত করা হয়।

ফরহাদ হোসেন জাহিদ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের লাকশিবপুর গ্রামের আবেদ আলীর ছেলে। তার বাবা আবেদ আলী দীর্ঘদিন মতলব বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

ফরহাদ হোসেন জাহিদ চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের জলসা শপিং কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক এবং বর্তমানে আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জরিত রয়েছেন।

জাহিদকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফরহাদ হোসেন জাহিদ।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মতলবের কৃতি সন্তান জাহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত

আপডেট : ১১:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫