হাজীগঞ্জে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় ১-০ গোলে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে বাবুরহাট কলেজ। শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী, উপজেরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান।

এ সময় বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাঈন, চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. নাজির উল্যাহ্ মজুমদার, জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
খেলায় প্রধান রেপারির দায়িত্ব পালন করেন, সেলিম আহমেদ টুকু। সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদ হাসানের উপস্থাপনায় মাসুম, নয়ন ও হৃদয়’সহ অন্যান্য অতিথিবৃন্দ, হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, চাঁদপুর সরকারি কলেজ, বাবুরহাট কলেজ ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।




























