ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মতলবের নারায়নপুরে ক্রয়কৃত সম্পত্তির চেয়ে অধিক জায়গা দখলের অভিযোগ

প্রতিনিধির পাঠানো ছবি।

মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দেবনাথ বাড়ীর চৈতন্য দেবনাথের ছেলে বাসু দেবনাথ এর বিরুদ্ধে ক্রয়কৃত সম্পত্তির চেয়ে অধিক সম্পত্তি দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে ভুক্তভোগী শিল্পি দেবনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট একটি লিখিত অভিযোগ দেন। এদিকে ভুক্তভোগী শিল্পি দেবনাথের অভিযোগের প্রেক্ষিতে রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কর্তৃক সরেজমিনে ওই জায়গা পরিমাপ করলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
জানা যায়, উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেবনাথ বাড়ীর মৃত মনোরঞ্জন দেবনাথের ছেলে শ্যামল দেবনাথের কাছ থেকে প্রায় ৮ বছর আগে সাবেক ১৮৩ নং হাল বিএস ২০১ নারায়নপুর মৌজা এস এ খতিয়ান ৭৯ নং খতিয়ান ভূক্ত খারিজ নং ১৩৪৯ দাগে ৫ শতাংশ জায়গা ক্রয় করেন একই বাড়ীর চৈতন্য দেবনাথের ছেলে বাসু দেবনাথ। কিন্তু বাসু দেবনাথ তার ক্রয়কৃত জমির চেয়ে অধিক জমি দখল করে রেখেছেন বলে অভিযোগ করা হলেও তিনি কোনো কর্ণপাত করেননি। বর্তমানে ওই জায়গায় ভবন নির্মান করছে বাসু দেবনাথ । এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড)  মুমতাহিনা পৃথুলা এর বরাবর অভিযোগ করেন শ্যামল দেবনাথের বোন শিল্পি দেবনাথ।
সার্বেয়ার মোঃ জাহাঙ্গীর আলম বলেন আমি ঘটনাস্থলে গিয়ে জায়গা পরিমাপ করেছি । বাসু দেবনাথ শ্যামল দেবনাথের ১শতাংস ৯ পয়েন্ট জায়গা বেশী দখল করে আছে । আমি স্যার ( সহকারি কমিশনার ভূমির)  কাছে রিপোট পাঠাব । তিনি ব্যবস্থা নেবেন ।
স্থানীয় লোকজন জানান, বাসু দেবনাথ এলাকার প্রভাবশালীদের ছত্র ছায়ায় জোর করে জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ বিষয়ে একাধীক বার শালিশী বৈঠক হলেও কোন সমাধান কারা যায়নি।
শ্যামল দেবনাথের বোন শিল্পী দেবনাথ বলেন, আমরা শুরু থেকেই বাসু দেবনাথকে বলেছি ভবন নির্মান করার আগে জায়গার পরিমাপ করে নিতে । কিন্তুু তিনি আমাদের কথা না শুনে তিনি তার মনের মতো করে  ভবন নির্মান করে আসছে । তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি ।
বাসু দেবনাথ বলেন আমি শ্যামল দেবনাথের কাছ থেকে ৫ শতাংস জায়গা ক্রয় করেছি। তারা যে ভাবে জায়গা বুঝিয়ে দিয়েছে আমি সেই জায়গায় ভবন নির্মান করেছি ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূকে হাত-পা বাঁধাবস্থায় উদ্ধার

মতলবের নারায়নপুরে ক্রয়কৃত সম্পত্তির চেয়ে অধিক জায়গা দখলের অভিযোগ

Update Time : ০৯:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫