ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-৩ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মনোনয়নপত্র উত্তোলন

চাঁদপুর-৩ (সদর–হাইমচর) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সদর উপজেলা সেক্রেটারি মুহাম্মদ জুবাইর হোসাইন খান, শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসাইন, হাইমচর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জসিম উদ্দিন বাহার, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান সবুজসহ চাঁদপুর-৩ সংসদীয় আসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র উত্তোলনের পর অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “চাঁদপুর-৩ আসনের জনগণকে সঙ্গে নিয়ে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”
মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

চাঁদপুর-৩ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মনোনয়নপত্র উত্তোলন

আপডেট : ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫